ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রীবাহী ট্রলারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ২৫ জানুয়ারি ২০২৩
যাত্রীবাহী ট্রলারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়ায় যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। গ্রেফতারকৃত মো. আবু সাইদ উপজেলার বুড়িরচর ইউপির উত্তর রেহানীয়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। 

বুধবার সকালে উপজেলার নলচিরা ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে সাইদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৩৩ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার এম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গ্রেফতারকৃত আসামিকে হাতিয়া থানায় হস্তান্তার করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!