ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে ইয়াবাসহ যুবক আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:২৬, ২৭ জানুয়ারি ২০২৩
ভৈরবে ইয়াবাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ইয়াবাসহ বাধন বর্মন নামে এক যুবককে আটক করেছেন র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় তার কাছ থেকে এক হাজার ৬৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে ভৈরব বাজারের লালপুর ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাধন বর্মন ভৈরব শহরের পলতা কান্দা এলাকার ভাড়াটিয়া মৃত সত্ত বর্মনের ছেলে।

র‍্যাব জানায়, র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজারের লালপুর ঘাট এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে বাধন বর্মনকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক হাজার ৬৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!