ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ২২ জানুয়ারি ২০২৩
টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে ১৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫।

শনিবার বিকেলে টেকনাফের উত্তর বড়ইতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- টেকনাফ সাবরাং আসারবুনিয়া এলাকার মো. আজিজুর রহমানের ছেলে মো. আব্দুল্লাহ, সাবরাং লেজির পাড়া এলাকার সলিমুল্লাহর ছেলে মো. আব্দুল্লাহ এবং টেকনাফ মিঠা পানিরছড়া এলাকার শফিক আহম্মদের ছেলে মো. ইউনুস।

এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব টেকনাফের উত্তর বড়ইতলী বায়তুর রহমান জামে মসজিদের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় র‍্যাব সদস্যরা একটি সিএনজিকে থামার সংকেত দিলে চালক এটি ফেলে পালানোর চেষ্টা করে। পরে সিএনজি চালকসহ তিনজনকে আটক করা হয়। তাদের দেহ ও সিএনজি তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব।

Advertisement

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!