ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ২১ জানুয়ারি ২০২৩
চাঁদপুরে ইয়াবাসহ গ্রেফতার ২
প্রতীকী ছবি

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদকবিরোধী অভিযানে দুই হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠিয়েছে সদর মডেল থানা পুলিশ। এর আগে, শুক্রবার রাতে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার ছোরাপ গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ফারুক সরদার এবং গোয়ালন্দ থানার মো. বাদশা খানের ছেলে মো. লিটন খান।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই হাজার ৯০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!