ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে সাড়ে সাত হাজার ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ২৮ জানুয়ারি ২০২৩
টেকনাফে সাড়ে সাত হাজার ইয়াবাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে সাত হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ফরিদ আলম নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। এর আগে, শুক্রবার রাতে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফরিদ আলম টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুরুল আলমের ছেলে।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাত হাজার ৫৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!