ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
জমি নিয়ে বিরোধ 

বড় ভাইয়ের হাতে প্রাণ গেল হোছনের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৬, ২৯ জানুয়ারি ২০২৩
বড় ভাইয়ের হাতে প্রাণ গেল হোছনের
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই মো. হোছন। এ ঘটনায় আরেক ভাই দেলোয়ারসহ আহত হয়েছেন আরো দুজন।

শনিবার গভীর রাতে টেকনাফের সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউপির ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম।

তিনি জানান, পারিবারিক বিরোধ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছোট ভাই হোছন নিহত হন। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

টেকনাফ থানার ওসি আব্দুল হালিম জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!