রোববার দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শনিবার বিকেলে সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে। এছাড়া শনিবার রাতে জেলার বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে পাইপগানসহ এক যুবককে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের তালমান সর্দার বাড়ির নুরুজ্জামানের ছেলে মো. আবুল কাশেম, সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের চাঁন মিয়ার বাড়ির আলী আকবরের ছেলে আবদুল মানিক ওরফে বাচ্চু, চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মমিন উল্যাহ বাড়ির মমিন উল্যার ছেলে মো. রাশেদ এবং অস্ত্রসহ গ্রেফতারকৃত মো. দেলোয়র হোসেন রাজু বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
.png)
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।