ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগ্নেয়াস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২২
আগ্নেয়াস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ ১০ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ-ছয়ানীগামী সড়কের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল ইসলাম রাসেল (২৩) বেগমঞ্জের ভবানী জীবনপুরের আলুর দমের নতুন বাড়ির মৃত মান্নানের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, পূজা মণ্ডপে হামলাসহ একাধিক মামলা রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!