ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফলের সঙ্গে ফেনসিডিল বিক্রি, ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ১৮ সেপ্টেম্বর ২০২২
ফলের সঙ্গে ফেনসিডিল বিক্রি, ব্যবসায়ী গ্রেফতার
ফেনসিডিলসহ গ্রেফতার সুমন

কুমিল্লায় ফলের গোডাউনে অভিযান চালিয়ে ৪৮০ বোতল ফেনসিডিলসহ সুমন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

শনিবার রাতে কুমিল্লা নগরীর চকবাজার ট্রাংক রোড এলাকার সিটি সুপার মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আটক সুমন হোসেন জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া মধ্যমপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি চকবাজার এলাকায় ফলের ব্যবসা করতেন।

Advertisement

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া।

তিনি বলেন, চকবাজার বকশী সুইটস অ্যান্ড ফল ভাণ্ডারের মালিক সুমন হোসেন ফলের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই ফলের গোডাউনে অভিযান চালায়। এ সময় ওই গোডাউন থেকে ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানায়, সীমান্ত থেকে মাদক পাচারকারী হাসানের সহযোগিতায় এসব মাদক সরবরাহ করে গোডাউনে সংরক্ষণ করেন সুমন। পরে তা খুচরা বিক্রি করতেন। সুমনের বিরুদ্ধে মামলা করে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতক হাসানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!