রোববার দুপুর ১টার দিকে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দিয়ারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত রাসেল মিয়া সদর উপজেলার চান্দিয়ারা এলাকার আব্দুর রহিমের ছেলে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চান্দিয়ার এলাকার রাসেল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রাসেল মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।
.png)