র্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় মাদক ব্যবসায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজারস্থ শাহ আলম রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজ এলাকায় মাদকসহ গাড়িতে উঠার জন্য অবস্থান করছে। র্যাবের একটি দল ওই স্থানে অভিযান পরিচালনা করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতঘরিয়া উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩৯) ও মৃত আবুল খায়েরের ছেলে মো. আনোয়ার হোসেনকে (২৫) আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে দুটি ব্যাগ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন ধরে ফেনসিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ আশেপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রি করে আসছিল।
.png)
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।