ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে মাদকসহ একাধিক মামলার ২ আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ১৫ সেপ্টেম্বর ২০২২
সরাইলে মাদকসহ একাধিক মামলার ২ আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদকসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেওয়ানপাড় কবরস্থানের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মো. শাহীন প্রকাশ গার্ড মার্ডার শাহিন (৩৮) জেলা শহরের দক্ষিণ মৌড়াইল (কবরস্থানের পাশে) এলাকার জালাল মিয়ার ছেলে ও জেলা শহরের কাজীপাড়া (দরগা মহল্লার) আবদুল খালেক সরকারের ছেলে বাবু সরকার (৩৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেওয়ানপাড় কবরস্থানের পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৭৫ ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, শাহিনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ডাকাতি প্রস্তুতির মামলা ১টি, মাদক মামলা ৭টি, হত্যা মামলা ১টিসহ মোট ৯টি মামলা ও বাবু সরকারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ছিনতাইয়ের মামলা ১টি, মাদক মামলা ২টিসহ মোট ৩টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত শাহিন ও বাবু চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!