[ দেশজুড়ে ]
চাটখিলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত নুর হোসেন (২৫) উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শংকরপুর গ্রামের আদি বাড়ির দুলাল মিয়ার ছেলে।
শুক্রবার গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার চাটখিল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
.png)
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় চাটখিল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!