ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় কারাগারে, সেখানে বসেই দিলেন এসএসসি পরীক্ষা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ১৫ সেপ্টেম্বর ২০২২
মাদক মামলায় কারাগারে, সেখানে বসেই দিলেন এসএসসি পরীক্ষা
কক্সবাজার জেলা কারাগার

কক্সবাজার জেলা কারাগারে এসএসসি পরীক্ষা দিয়েছেন মাদক মামলার আসামি নয়ন শর্মা। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিন কারাগারে বসে পরীক্ষায় অংশ নেন তিনি।

কক্সবাজারের জেল সুপার কামাল উদ্দিন বলেন, মাদক পাচারের অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ায় আটক হয়েছিলেন নয়ন শর্মা। এরপর দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন তিনি। এসএসসি পরীক্ষা দিতে আবেদন করেন নয়ন। তার আবেদন গ্রহণ করে জেলা প্রশাসন। এরপর চট্টগ্রাম থেকে কক্সবাজার কারাগারে বসে পরীক্ষা দেন এ আসামি।

তিনি আরো বলেন, নয়নকে বুধবার সন্ধ্যায় কক্সবাজার জেলা কারাগারে আনা হয়। অল্প সময়ে নয়নের জন্য বিশেষ একটি পরীক্ষার হল প্রস্তুত করা হয়। বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশ নেন নয়ন। এদিন সকালে তার জন্য প্রশ্নপত্র ও খাতা নিয়ে আসেন একজন শিক্ষক। তার সঙ্গে পুলিশও ছিল।

Advertisement

টেকনাফ পাইলট স্কুল থেকে পরীক্ষা দেওয়ার কথা ছিল নয়নের। কিন্তু ইয়াবা নিয়ে আটক হয়ে এখন কারাগারে বন্দি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!