ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় বসলেন লক্ষাধিক শিক্ষার্থী

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ১৫ সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় বসলেন লক্ষাধিক শিক্ষার্থী
ফাইল ছবি

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ১২ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্র বিষয়ে পরীক্ষা হয়। পরীক্ষা শুরুর পর থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল।

পরিদর্শন শেষে ড. গাজী হাসান কামাল বলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট ১২৯১ প্রতিষ্ঠানের এক লাখ ১২ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯ হাজার ৭৩৮ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫৭ হাজার ২৯৭ ও ছাত্রীর সংখ্যা ৫৫ হাজার ৬৫১ জন।

Advertisement

শিক্ষা বোর্ডের এ চেয়ারম্যান আরো বলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জেলাওয়ারি পরীক্ষার্থীর সংখ্যা ময়মনসিংহে ৪৯ হাজার ৭১১, জামালপুরে ২৭ হাজার ১১৭, নেত্রকোণায় ২১ হাজার ৫৯০ ও শেরপুরে ১৪ হাজার ৫৩০ জন রয়েছেন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্র রয়েছে ১৪৮টি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!