ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এসএসসি পরীক্ষার্থীদের পৌঁছে দেবে ফ্রি বাস

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ১৫ সেপ্টেম্বর ২০২২
এসএসসি পরীক্ষার্থীদের পৌঁছে দেবে ফ্রি বাস
ফ্রি বাস সার্ভিস চালু করে মহসিন ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ)

চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে ফ্রি বাস সার্ভিস চালু করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সার্ভিসের নাম দেওয়া হয়েছে ‘রোড টু লাইট’।

বৃহস্পতিবার এ বাস সার্ভিসের উদ্বোধন করে মহসিন ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ)। এক ভিডিও বার্তার মাধ্যমে সফলভাবে এ কর্মসূচি উদ্বোধন করেন এমএফজেএফ’র প্রধান উপদেষ্টা আহমদ আরমান সিদ্দিকী। এতে অংশ নেন প্রগতিশীল সমাজ, প্রশাসন ও এমএফজেএফ সদস্যরা।

সংগঠনটি জানায়, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বেশকিছু রুটে এ সার্ভিস দেয় এমএফজেএফ। বিভিন্ন রুটে পরীক্ষার্থীদের সংগ্রহ করে যথাসময়ে পরীক্ষার হলে পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। ‘রোড টু লাইট’ কার্যক্রমের সার্বিক পৃষ্ঠপোষক বিএসএ গ্রুপ।

Advertisement

বাসের রুটগুলো হলো- কুমিরা থেকে ফৌজদারহাট, কুমিরা থেকে সীতাকুণ্ড, বাঁশবাড়িয়া থেকে সীতাকুণ্ড, আবুল মুনসুর সিদ্দিকী সড়ক থেকে সীতাকুণ্ড, বড় দারোগাহাট থেকে সীতাকুণ্ড।

এসএসসি পরীক্ষার দিন থেকে পাঁচটি রুটে প্রতিদিন সময়মতো মহসিন ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশনের বাস যাত্রা শুরু করবে। নিজেদের প্রবেশপত্র দেখিয়ে এমএফজেএফ’র ব্যানার দৃশ্যমান বাসে এ সেবা নিতে পারবেন পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ সেবা চলবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!