ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চারঘাটে ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ১৪ সেপ্টেম্বর ২০২২
চারঘাটে ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর চারঘাটে ফেনসিডিলসহ ইউপি সদস্য রবিউল ইসলামকে (৪৫) আটক করেছে পুলিশ। রবিউল উপজেলার ইউসুফপুর শ্রীখন্ডীমধ্যপাড়া গ্রামের তোফসেল আলীর ছেলে।

বুধবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, আসামি রবিউলকে আটকের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে ইউসুফপুর শ্রীখন্ডী গ্রামে ইকবাল হোসেনের বাড়ির সামনে থেকে ১৪ বোতল ফেনসিডিলসহ রবিউলকে আটক করে পুলিশ।

Advertisement

তিনি ইউসুফপুর ৯ নম্বর ওর্য়াড ইউপি সদস্য আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তবে গোপন সূত্রে খবর পেয়ে তাকে আমরা হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ফেনসিডিল
লিংক সফলভাবে কপি হয়েছে!