ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস থেকে নামতেই স্কুলব্যাগে মিলল ফেনসিডিল, আটক ১

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০০:০১, ৬ সেপ্টেম্বর ২০২২
বাস থেকে নামতেই স্কুলব্যাগে মিলল ফেনসিডিল, আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনী শহরের মহিপালে ইব্রাহিম খলিল নামে এক মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তার কাছে থাকা স্কুলব্যাগে কৌশলে লুকানো ১০৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক ইব্রাহিম খলিল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতঘরিয়া এলাকার উত্তরপাড়ার বাসিন্দা স্বপন মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, কুমিল্লার বিভিন্ন এলাকায় ভারত সীমান্ত থেকে ফেনসিডিল পাচার করে ফেনীতে সরবরাহ করে আসছিলেন ইব্রাহিম খলিল। ফেনীসহ আশপাশের জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারিতে বিক্রি করতেন তিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলের দিকে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ ফারুক আহমেদ মহিপাল ফ্লাইওভার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থান নেন। এ সময় বাস থেকে নামামাত্রই ইব্রাহিম খলিলের কাছে থাকা স্কুলব্যাগ থেকে ১০৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Advertisement

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ ফারুক আহমেদ জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তিনি বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন। ইব্রাহিমকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!