সোমবার ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ন কবীরের আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন সেলিম সাত্তারকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গুলশান সার্কেলের পরিদর্শক নাজমুল হোসেন খান।
অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী সালেহ উদ্দিন জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া অসুস্থ বিবেচনায় সেলিম সাত্তারকে কারাগারে না পাঠিয়ে হাসপাতালে চিকিৎসার দেওয়ার আবেদন করেন আইনজীবী সালেহ উদ্দিন। আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে চিকিৎসাসেবা দেওয়ার আদেশ দেন।
.png)
এর আগে রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বনানীর এম ব্লকের ১১ নম্বর সড়কের ৭৭ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। ঐ বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, কোকেন, ক্রিস্টাল মেথ, মিথাঅ্যামফিটামিন/আইস, এমডিএমএ, এলএসডি, সিনথেটিক গাঁজা, সীসা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক নাজমুল হোসেন খান বনানী থানায় মামলা করেন।