ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিমের সঙ্গে ফেনসিডিল পাচার, দুজনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২২
ডিমের সঙ্গে ফেনসিডিল পাচার, দুজনের যাবজ্জীবন
ফাইল ছবি

কুমিল্লায় মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার কুমিল্লা জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রুজিনা খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নূরু মিয়ার ছেলে ৩৭ বছর বয়সী হানিফ ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইব্রাহিম মিয়ার ছেলে ৩৬ বছরের মো. সেলিম।

কোর্ট পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ২০১০ সালের ৩ সেপ্টেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর এলাকা দিয়ে ডিমের সঙ্গে ফেনসিডিল পাচার করছিলেন হানিফ ও সেলিম। ওই সময় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। একই সঙ্গে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!