[ দেশজুড়ে ]
বাহুবলে রেললাইনের পাশে মিলল যুবকের লাশ
ফাইল ফটো
হবিগঞ্জের বাহুবল উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার মিরপুর দত্তপাড়া গোবিন্দপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস বলেন, অজ্ঞাত ঐ যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে। এছাড়া মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!