খুলনার এসপি মাহবুব হাসান বলেন, জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রযুক্তিগত সহায়তায় দিঘলিয়া, ডুমুরিয়া, পাইকগাছা, রূপসা, দাকোপ ও তেরখাদা থানা এলাকা থেকে হারানো ১৫ টি মোবাইল উদ্ধার করে মোবাইলের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি আরো বলেন, মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল করলে আপনার যেকোনো ডিজিটাল তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি। ফেসবুকে স্পর্শকাতর যেকোনো বিষয়ে পোস্ট করা বা কোনো পোস্টে কমেন্টস বা লাইক দেওয়ার আগে ভালোভাবে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পরামর্শ দেন তিনি।
.png)
ভুক্তভোগীরা পুলিশের চেষ্টায় মোবাইল ফিরে পাওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।