ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৭, ৩০ জানুয়ারি ২০২৩
বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের আড়িয়াল খাঁ নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ নান্নু বেপারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় বাল্কহেডসহ ৫ কর্মচারীকে আটক করেছে নৌ-পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হোসনাবাদ লঞ্চঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে আড়িয়াল খা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত ৬০ বছরের নান্নু বেপারী  মুলাদী উপজেলার সাহেবের চর এলাকার বাসিন্দা।   

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে হোসনাবাদ থেকে ট্রলার সাহেবের চরের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় একটি বাল্কহেডের ধাক্কায় খেয়া ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা সাত যাত্রী তীরে উঠতে পারলেও নিখোঁজ হন নান্নু বেপারী।

Advertisement

তিনি আরো জানান, সোমবার সকাল থেকে নিখোঁজ যাত্রীর সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়। পরে বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলার হোসনাবাদ লঞ্চঘাট এলাকায় নিখোঁজ নান্নু বেপারীর লাশ উদ্ধার করা হয়।

মুলাদী উপজেলার নাজিরপুর নৌ-পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার মিত্র বলেন, এ ঘটনায় বাল্কহেড ও ৫ কর্মচারীকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!