সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার তেলীর মোড়, হাইমচর বাজারসহ আশপাশের বাজারে যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। বিকেলে হাইমচর উপজেলা মৎস্য অফিস থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ জানান, কোস্টগার্ড হাইমচর উপজেলা আউটপোস্ট ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন বাজার থেকে ৬৫০ কেজি জাটকা উদ্ধার করা হয়।
.png)
অভিযানে কোস্টগার্ডের পক্ষে নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ নাসির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।
তিনি আরো জানান, পরবর্তীতে আটককৃত জাটকাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরীর অনুমতিক্রমে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। জাতীয় সম্পদ ইলিশ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেঘনা নদীতে অভিযান অব্যাহত থাকবে।