ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুর খননের সময় ৩৫ কোটি টাকার মূর্তি উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫২, ১ ফেব্রুয়ারি ২০২৩
পুকুর খননের সময় ৩৫ কোটি টাকার মূর্তি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টায় উপজেলার কুলফৎপুর নামক এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত কুলফৎপুর এলাকার মৃত রহিম মণ্ডলের ছেলে মো. জাহেদুল ইসলাম হেলাল একটি পুকুর খনেনর কাজ করছিলেন। খননের একপর্যায়ে ওই পুকুরের মধ্যে মূর্তিটি দেখা গেলে তাৎক্ষণিক থানা পুলিশকে অবগত করা হয়।

Advertisement

পরে খবর পেয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী, এসআই মো. মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেন। উদ্ধারকৃত কষ্টি পাথরের নারায়ণ মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। প্রাচীন এই মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগের নিকট হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!