ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ১ ফেব্রুয়ারি ২০২৩
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

খুলনার সোনাডাঙ্গার একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মহিত হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত মহিত হোসেন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চরকাটি গ্রামের তোরাব আলীর ছেলে।

জানা যায়, নির্মাণাধীন ঐ ভবনটি স্টিলের স্ট্রাকচারে তৈরি হচ্ছে। মহিত হোসেন চতুর্থ তলা থেকে পড়ে গেলে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, ঐ নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন মহিত হোসেন। কাজের সময় অসাবধানতাবশত পা পিছলে পড়ে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!