ওই দুই কিশোরী উপজেলার মৌরাট ইউপির জীবননালা গ্রামের আল-কারীম তাহফিজুল কুরআন মহিলা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
ফাতেমা খাতুন জীবননালা গ্রামের মুহাম্মদ মিরাজ মণ্ডলের মেয়ে। সুমাইয়া একই ইউপির রুপিয়াট গ্রামের আইয়ুব মণ্ডলের মেয়ে।
.png)
আল কারীম তাহফিজুল কুরআন মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মাদ শেখ মহিউদ্দিন মানিক জানান, হিফজ শুরু করার পরেই ফাতেমা ও সুমাইয়ার মধ্যে অন্য রকম প্রতিভা খেয়াল করি। নূরানি ও নাজেরা শাখায় পড়াশোনা শেষ করতে সময় লাগে প্রায় তিন বছর। সেখানে তাদের সময় লেগেছে মাত্র ৯ মাস। ফাতেমা ও সুমাইয়ার প্রবল ইচ্ছা, প্রতিষ্ঠানের নারী শিক্ষকদের প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে তারা এই বিশেষ কাজটি করতে পেরেছে। তাদের সার্বিক উন্নতি কামনা করছি।