[ দেশজুড়ে ]
রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফাইল ছবি
নওগাঁর রাণীনগরে ২০ ইয়াবাসহ পলাশ চন্দ্র ওরফে পলান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত পলাশ চন্দ্র ওরফে পলান উপজেলার গুঠনিয়া গোবিন্দপুর গ্রামের মৃত সুবল চন্দ্র প্রামানিকের ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার ভান্ডারগ্রাম বাজার এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ভান্ডারগ্রাম বাজার এলাকায় রাস্তার তিন মাথার মোড়-সংলগ্ন ব্রিজের ওপর থেকে মাদক ব্যবসায়ী পলাশ চন্দ্র ওরফে পলানকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকালে তার কাছ থেকে ২০ ইয়াবা উদ্ধার করে পুলিশ। রাতেই পলানের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আগামীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!