ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভবন মালিকের গুলিতে সুলতান কাচ্চির ম্যানেজার আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০২৩
ভবন মালিকের গুলিতে সুলতান কাচ্চির ম্যানেজার আহত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ভবন মালিকের গুলিতে ঐ ভবনের একটি রেস্তোরাঁর ম্যানেজার আহত হয়েছেন। আহত ৫০ বছরের কাজল মিয়া সুলতান কাচ্চি ভাই নামে রেস্টুরেন্টের ম্যানেজারের দায়িত্বে আছেন। 

জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় কাজল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়। অভিযুক্ত ভবন মালিকের নাম আজহার আলী।

গুলিবিদ্ধ কাজল মিয়ার সহকর্মী আশরাফুল আলম গণমাধ্যমকে জানান, সুলতান কাচ্চি ভাইয়ের সব আউটলেটের ম্যানেজার কাজল। আঙ্গুরা শপিং কমপ্লেক্সে তাদের একটি আউটলেট রয়েছে। ঐ আউটলেটের ভবন মালিক আজহার আলী। তিনি প্রায় সময়ই বিভিন্নভাবে কর্মীদের হুমকি-ধামকি দিতেন। আজও ভবন মালিক তাদের দোকান ছেড়ে দিয়ে চলে যেতে বলেন। এসব বিষয় নিয়ে কাজলের সঙ্গে দোকানিদের কথা-কাটাকাটি হয়।

Advertisement

তিনি আরো জানান, একপর্যায়ে তার কাছে থাকা পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে কাজলের পেটে ও দুই হাতে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!