ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতিয়ায় অটোরিকশা চাপায় প্রাণ গেল বৃদ্ধের

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:০২, ৬ ফেব্রুয়ারি ২০২৩
হাতিয়ায় অটোরিকশা চাপায় প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ফটো

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অটোরিকশা চাপায় মো. আবদুল মোতালেব এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে হাতিয়া উপজেলার চৌমুহনী-চরছেঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আবদুল মোতালেব উপজেলার বুড়িরচর ইউনিয়নের গুল্লাখালী গ্রামের আবদুল ছোবহানের ছেলে।

জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে চৌমুহনী বাজার থেকে বাড়িতে আসার জন্য একটি অটোরিকশায় ওঠে। পথে তিনি অটোরিকশা থেকে মাথা ঘুরে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!