ফেনীর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা ও পূদম পুষ্প চাকমার নেতৃত্বে অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, বিক্রিযোগ্য নয় এমন ওষুধ বিক্রি করায় ড্রাগ এ্যাক্টে জাহানারা মেডিকেল হল, রশিদিয়া মেডিসিন কর্নার, পাটোয়ারী মেডিকেল হল ও মুহুরী পোল্ট্রি ফার্মের মালিকসহ প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রিযোগ্য নয় এমন ওষুধ ধ্বংস করা হয়। এ সময় ঔষধ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)
ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাকিম ফেনীর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, জনসেবায় ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।