ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২৩
রংপুরে শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরে নাশকতার চেষ্টার অভিযোগে নগরীর বিভিন্ন এলাকা থেকে শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতয়ালি মেট্রোপলিটন থানা পুলিশ।

সোমবার নগরীর গনেশপুরের নজরুল চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র শিবির নগরীতে নাশকতার চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পেট্রল-লাঠিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৫০ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে।

Advertisement

তবে গ্রেফতারকৃত শিবিরের নেতাকর্মীদের নাম জানায়নি কোতয়ালি থানা-পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রংপুর শিবির
লিংক সফলভাবে কপি হয়েছে!