গ্রেফতারকৃতরা হলেন ফরিদা ওরফে ফজলী, রহিমা বেগম ও রবিউল ইসলাম বাবু। তাদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম মঙ্গলবার ভোর ৪টার দিাকে মাজার বস্তিতে অভিযান চালায়। এ সময় রিদা ও রহিমাকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে ‘সেলসম্যান’ রবিউল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন ও ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
.png)
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।