[ দেশজুড়ে ]
জয়পুরহাটে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ
জয়পুরহাটে মাদক মামলায় মো. বাবু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাবু পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের আব্দুল গনির ছেলে।
জেলা জজ কোর্টের এপিপি উদয় সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১২ সালের ৯ এপ্রিল সকালে জয়পুরহাট সদরের বনখুর এলাকা থেকে বাবুকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় জেলা ডিবি পুলিশের এসআই আকতার হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে ঐ বছরের ২ মে জয়পুরহাট থানার তৎকালীন এসআই রায়হান হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে আদালত বুধবার এ রায় দেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!