মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহম্মেদ এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার সময় হরিণাকুন্ড উপজেলার বৃত্তিরপোল গ্রামের লিপা খাতুনকে মুখে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেন তার প্রাক্তন স্বামী ঠান্ডু মন্ডল। এ ঘটনায় ঐদিন রাতে হরিণাকুন্ডু থানায় ঠান্ডুকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুই থেকে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন লিপার বাবা ফজলু মন্ডল। তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ নভেম্বর তিনজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার প্রধান আসামি ঠান্ডুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এছাড়া মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
.png)
ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।