সোমবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আবুল বাশার (৪০) লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর পাগলা গ্রামের সাবু মিকার ওরফে সফি উল্যার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
.png)
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মামুনুর রশীদ লাভলু জানান, আবুল বাশার চাটখিল উপজেলার দৌলতপুর গ্রামে বাসা ভাড়া থেকে জীবিকা নির্বাহ করতেন। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি সকালে চাটখিলের দৌলতপুর গ্রামের সোহাগের ভাড়া বাসা থেকে নুরনবীর ছেলে জিহাদ হোসেনকে (৬) অপহরণ করেন আবুল বাশার। এরপর শিশুটির বাবা-মায়ের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করেন। পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। আদালত আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করে।