ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রাজধানীর কদমতলীতে ৭ বছরের শিশু হত্যা: ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৬, ৫ ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর কদমতলীতে ৭ বছরের শিশু হত্যা: ২ জনের যাবজ্জীবন
ফাইল ফটো

রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকায় সাত বছরের শিশু আব্দুল্লাহকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রোববার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন— মো. হানিফ ও জাহিদ হোসেন। এর মধ্যে আসামি হানিফকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং জাহিদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে পাঁচ মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

Advertisement

মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর আসামিরা সাত বছর বয়সী আব্দুল্লাহকে কদমতলী থানার উজালা ম্যাচ ফ্যাক্টরির পশ্চিম পাশের বাউন্ডারী ওয়ালের ভেতরে পতিত জায়গায় নিয়ে যান সেখানে পাথর দিয়ে মাথায় ও মুখে আঘাত করে হত্যা করে। এরপর পাথর দিয়েই চাপা দিয়ে ফেলে রেখে যায়। এ ঘটনায় কদমতলী থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের হয়।

২০১৮ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক এরশাদ হোসেন আদালতে হানিফ ও জাহিদ হোসেন নামে দুইজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৮ সালের ১১ জুলাই আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/২০১ ধারায় অভিযোগ গঠনের মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালীন আদালত বিভিন্ন সময়ে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!