ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসায় যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ-ধর্ষণ, দম্পতিসহ গ্রেফতার ৩

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১০, ১০ ফেব্রুয়ারি ২০২৩
মাদরাসায় যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ-ধর্ষণ, দম্পতিসহ গ্রেফতার ৩
ফাইল ছবি

সোমবার তখন সকাল। ওই সময় মাদরাসায় যাচ্ছিল পঞ্চম শ্রেণির এক ছাত্রী। পথেই তাকে আজিজুলসহ চারজন মিলে অপহরণ করেন। পরে নাকে রুমাল চেপে ধরে ওই ছাত্রীকে অজ্ঞান করে বাড়িতে নিয়ে যান তারা। সেখানে ওই ছাত্রীকে আটকে রেখে আজিজুল ও তার সঙ্গীরা ধর্ষণ করেন। তবে এ কাজে সহায়তা করেছেন আজিজুলের স্ত্রী। এদিকে ওই ছাত্রীকে খুঁজে না পেয়ে মঙ্গলবার সকালে থানায় জিডি করেন পরিবারের লোকজন। পরে বুধবার দুপুরে আজিজুলের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। 

ঘটনাটি ঘটেছে নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের একটি গ্রামে। এ ঘটনায় ওই দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার তেলিগাতী ইউপির টেংগা গ্রামের আজিজুল, তার স্ত্রী মনি আক্তার এবং একই গ্রামের লিমন মিয়া।

ওই ছাত্রীর মা বলেন, গত সোমবার সকালে মাদরাসায় যাওয়ার পথে আমার মেয়েকে আজিজুলসহ চারজন মিলে অপহরণ করেন। পরে নাকে রুমাল চেপে ধরে অজ্ঞান করে আজিজুল ও তার সঙ্গীরা তাদের বাড়িতে নিয়ে যান। সেখানে আটকে রেখে আজিজুল ও তার সঙ্গীরা দলবেঁধে ধর্ষণ করেন। এ কাজে আজিজুলের স্ত্রী সহায়তা করেন। মেয়েকে খুঁজে না পেয়ে মঙ্গলবার সকালে থানায় জিডি করি। পরে বুধবার দুপুরে আজিজুলের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় মেয়েকে উদ্ধার করে পুলিশ। 

Advertisement

আটপাড়া থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধার ও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!