ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ ঘরে আগুনে পুড়ে প্রাণ গেল ফিরোজার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২৩
নিজ ঘরে আগুনে পুড়ে প্রাণ গেল ফিরোজার
ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় বসতঘরে আগুন লেগে ফিরোজা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার দয়রামপুর ইউপির সোনাপুর হিজলী পাবনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ৭০ বছরের বৃদ্ধা ফিরোজা বেগম উপজেলার একই গ্রামের মৃত আদম আলী মুনশীর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের লিডার মো. নুরুল ইসলাম।

Advertisement

তিনি জানান, রাতে ঘরে একাই থাকতেন ফিরোজা। তিনি মেঝেতে খড় বিছিয়ে এবং মাটির সাড়ায় আগুনের ছাই নিয়ে শীত নিবারণ করতেন। শুক্রবার ভোরের দিকে ফিরোজার থাকার ঘরে আগুন লাগে। এ সময় দ্রুত পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। তবে ঘরের ভেতরে থাকা ফিরোজাকে উদ্ধার করতে পারেননি তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভালে ঘরের ভেতর থেকে মৃত অবস্থায় ফিরোজাকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!