ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাজি ধরে নদীতে ঝাঁপ, পাঁচদিন পর লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২৩
বাজি ধরে নদীতে ঝাঁপ, পাঁচদিন পর লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে দুধকুমার নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া যুবক বাবুল মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ

নিখোঁজের পাঁচদিন পর শুক্রবার বেলা ১১টার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকা থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। এর আগে, বাবুল মিয়া গত ৫ ফেব্রুয়ারি রাতে ৫০০ টাকা বাজি ধরে দুধকুমার নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। মৃত বাবুল মিয়া ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান সাদ্দাম জানান, শুক্রবার বেলা ১১টার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় বাবুলের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

Advertisement

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি রাতে ফুফাতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে যান বাবুল। রাত সাড়ে ১১টার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাযোগে দুধকুমার নদ পার হওয়ার সময় বাবুল বন্ধুদের সঙ্গে সাঁতরে যাওয়ার বাজি ধরেন। এরপর ৫০০ টাকা বাজিতে নদীতে ঝাঁপ দেন তিনি। কিছু দূর সাঁতরে যাওয়ার পর প্রচণ্ড স্রোতে পানিতে তলিয়ে যান বাবুল। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ও রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!