[ দেশজুড়ে ]
মেঘনা নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা এলাকায় মেঘনা নদী থেকে মুকবুল বেপারী নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর নৌ-থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত মুকবুল বেপারী শরীয়তপুর জেলার সখিপুর থানার তারাবুনিয়া গ্রামের বাসিন্দা।
চাঁদপুর নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান জানান, মুকবুল বেপারী নামে এক নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গত ৫ ফেব্রুয়ারি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!