শনিবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুন নবী। এর আগে, শুক্রবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে চানন্দী ইউপির বাংলাবাজারের রহমানের মুদি ও চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১০ দোকান পুড়ে যায়।
.png)
স্টেশন অফিসার নুরুন নবী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের একটি ইউনিট রওনা দেয়। কিছুক্ষণ পর আমাদের জানানো হয় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করেছে। এজন্য আমরা আর ঘটনাস্থলে যাইনি।
হাতিয়া থানার ওসি মো.আমির হোসেন বলেন, আগুনে ১০ দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।