ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে র‍্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ১২ ফেব্রুয়ারি ২০২৩
ভৈরবে র‍্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেলে মাদক পাচারকালে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

শনিবার বিকেলে পৌর শহরের চন্ডিবের এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা চন্ডিবের এলাকার মৃত বাদশা মিয়া পুত্র মো. রুস্তম মিয়া (৪৭) ও পিন্টু মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন রিয়ান (২০)। এ সময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল ও পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব ক্যাম্প সূত্র জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র‍্যাবের একটি টিম এ অভিযান পরিচালনা তাদের আটক করেন। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য এবং আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করেছে র‍্যাব।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ভৈরব মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!