[ দেশজুড়ে ]
রাজশাহীতে অস্ত্র-মাদকসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীর চারঘাট উপজেলায় অস্ত্র ও মাদকসহ মো. মাসুদ রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় জেলা পুলিশের মুখপাত্র মো. ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চারঘাট উপজেলার মোক্তারপুর এলাকা থেকে মো. মাসুদ রানা নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ৫০ গ্রাম হেরোইন ও ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাসুদ রানা একই এলাকার মো. আবু বক্করের ছেলে।
তিনি আরো জানান, আটককৃত মাসুদ রানার বিরুদ্ধে পূর্বের একটি মাদকের মামলা ছিল। তার বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র ও মাদকের আরো দুইটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!