সোমবার সকাল ১১টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল এলাকার মালিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোচালক আমজাদ, যাত্রী নাসির চৌধুরী, সিরাজুল ইসলাম, বুলবুল ও শাহিনুর বেগম।
পুলিশ জানায়, সকালে জয়পুরহাটের ক্ষেতলাল পৌর শহরের মালিপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার পাঁচ যাত্রী। এ সময় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় আহত হয়েছেন আরো চারজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
ক্ষেতলাল থানার ওসি রাজিবুল হাসান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।