[ দেশজুড়ে ]
পুকুরে ডুবে নিথর হলো শিশু সাদ
প্রতীকী ছবি
টাঙ্গাইলের বাসাইলে পুকুরের পানিতে ডুবে সাদ ইসলাম নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাদ ইসলাম গিলাবাড়ি উত্তরপাড়া গ্রামের মো. লাবু সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটির মা বাড়িতে সরিষা মাড়াইয়ের কাজে ব্যস্ত ছিলেন। পাশেই শিশু সাদ খেলা করছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। বাড়ির আঙিনায় কোথাও না পেয়ে পুকুরের পাশে গিয়ে দেখতে পান সাদ পানিতে ভাসছে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
.png)
বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মরিয়ম আক্তার হ্যাপী জানান, হাসপাতালে আনার আগেই শিশু সাদ ইসলামের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!