রবিবার বিকেলে চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত লামিয়া নোয়াখালী জেলার বসুরহাট উপজেলার চর ফকিরা গ্রামের মো. রাসেলের মেয়ে। লামিয়া চরফ্যাশন উপজেলার আসলামপুরে নানাবাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল।
জানা যায়, বিকেলে লামিয়া ঘর থেকে বের হয়ে পুকুরে পড়ে যায়। স্বজনরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে লামিয়াকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।