শিশুর চাচা কবির হোসেন বলেন, আফিফার বাবা কারখানার শ্রমিক। মা অন্যের বাড়িতে কাজ করেন। দুপুরে বাথরুমের দরজা খোলা থাকায় খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে আফিফা অচেতন হয়ে পড়ে। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শিশুটির লাশ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
.png)