ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৮, ২৭ জানুয়ারি ২০২৩
ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানী কামরাঙ্গীরচর থানার সিলেটি বাজার এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো- লামিয়া ও আব্দুর রহিম।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। 

Advertisement

তিনি বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!