বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মরিয়ম পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর ওয়ার্ডের মাসুদ রানার মেয়ে।
জানা যায়, দুপুরে মরিয়মের মা বাড়ির কাজ করছিলেন। এ সময় মরিয়ম বাড়ির আঙিনায় খেলা করছিল। সবার অগোচরে মরিয়ম বাড়ির বাইরে বের হয়ে যায়। পরে মরিয়মকে বাড়িতে না দেখে বাড়ির সকলে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে মরিয়মকে পানিতে ভাসতে দেখা যায়। পরে মরিয়মকে পুকুর থেকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।
.png)
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কাউসার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।